আতিমারীর কারণে পড়ুয়াদের উপর প্রভাব, আয়োজন হবে ওয়েবিনার সিরিজ ‘উজ্জীবন চর্চা’

আমাদের ভারত, ২২ জানুয়ারি: আতিমারীর কারণে, স্কুল-কলেজগুলি দীর্ঘ সময়ের জন্য বন্ধ রয়েছে। ফলে শ্রেণিকক্ষের পঠন পাঠন স্থগিত থাকায় স্কুলের শিশুদের উপর বিশেষ প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে বিশেষ কিছু ওয়েবিনার করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ। ওয়েবিনার সিরিজের নাম ‘উজ্জীবন চর্চা’।

পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চ শিক্ষা সংসদ ও পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের যৌথ উদ্যোগে এর আয়োজন। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে নবান্ন থেকে বলা হয়েছে, “রাজ্য সরকার এ বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যাতে শিক্ষার্থীদের কাছে পৌছনো যায়। অন লাইন ক্লাস রুম,‘অ্যাক্টিভিটি টাস্ক’ দেওয়া ছাড়াও বিকল্প পথে টিভি নেটওয়ার্কের মাধ্যমে ক্লাস নেওয়া, “বাংলার শিক্ষা দূরভাষে” ইত্যাদি পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে পঠন পাঠনের সমস্যার সমাধান করা যায়। তবু শ্রেণিকক্ষের পরিবেশ থেকে বিচ্ছিন্নতা, সমবয়সীদের সাথে দেখা না হওয়া এবং ডিজিটাল মাধ্যমের সাথে মানিয়ে নেবার অসুবিধা, সামাজিক, মনস্তাত্ত্বিক আচরণের পরিপ্রেক্ষিতে তরুণদের মনকে ব্যাপকভাবে প্রভাবিত করছে যার প্রতি যত্নবান না হলে দীর্ঘস্থায়ী প্রভাব পড়তে পারে।

এই প্রেক্ষাপটে, স্কুল শিক্ষা বিভাগ, বিশেষ ওয়েবিনারের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে, যা বিশেষজ্ঞদের দ্বারা নির্বাচিত বিষয়গুলির উপর আলোকপাত করবে, যা শিক্ষার্থীদের জন্য পঠন পাঠন সংক্রান্ত বা শেখার সহায়তার জন্য এবং সেইসাথে অত্যন্ত প্রয়োজনীয় মানসিক-সামাজিক সহায়তা প্রসারিত করার জন্য সহায়ক হবে।

বিষয়গুলির উপর নির্ভর করে, এই ওয়েবিনারের শিক্ষক এবং অভিভাবক ছাত্র ছাত্রীরা অংশ নেবেন। এই ওয়েবিনারগুলিতে আলোচনা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সংগঠিত করা হবে, বৃহত্তর দর্শকদের দেখার জন্য ওয়েবিনারটি ফেসবুক এবং ইউটিউব লাইভের মাধ্যমেও সম্প্রচার করা হবে এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হবে।

সিরিজের প্রথম ওয়েবিনারটি এই সময়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের অবস্থা, মনোযোগ, প্রয়োজনীয় দিক নির্দেশ এবং অভিভাবক ও শিক্ষকদের ভূমিকার উপর হবে। প্রথম ওয়েবিনারের হবে রবিবার। বিষয়- ‘কোভিড কালে শিক্ষার্থী মন’। এর ১ম অধিবেশন-১২ দুপুর ১টা (একাদশ শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য)। ২য় অধিবেশন – ১.৩০-২.৩০ (স্কুলের শিক্ষকদের জন্য)। অংশ নেবেন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট এবং ‘ক্রিস্টাল মাইন্ডস’-এর অধিকর্তা ডাঃ রিমা মুখার্জি, প্যারেন্টিং কনসালটেন্ট পায়েল ঘোষ এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও বিশেষ শিক্ষাবিদ পৌশালি দাস। মডারেটর থাকবেন শেখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া নাগ (সিংহ মহাপাত্র)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *