সাথী দাস, পুরুলিয়া, ৯ নভেম্বর: নিষিদ্ধ গুটকা ভর্তি পিকআপ ভ্যান আটক করল ঝালদা থানার পুলিশ। ঝালদা থানার বীরসা মোড়ে নাকা চেকিং চলাকালীন ঝাড়খণ্ডের দিক থেকে আসছিল ওই পিকআপ ভ্যানটি। চালকের কথাতে অসঙ্গতি থাকায় গাড়ি খুলতেই দেখা যায় নিষিদ্ধ গুটকা ও তামাক জাতীয় সামগ্রী। সঙ্গে সঙ্গে গুটকা ভর্তি গাড়িটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার করা হয় গাড়ির চালককে। চালক শ্রীকান্ত বাউরিকে আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। পুলিশ হেফাজত হয় তার।

উল্লেখ, গত ৭ নভেম্বর থেকে রাজ্য সরকার এক বছরের জন্য গুটকা বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। তবু চলছে কারবার।
এদিকে স্থানীয় মানুষরা প্রশ্ন তুলছে এতো প্রচারের পরেও কীভাবে গুটকা নিয়ে আমদানি হচ্ছিল? পুলিশ ও প্রশাসনকে এটা রোধ করতে আরও সক্রিয় হওয়া দরকার বলে মনে করছেন বাসিন্দারা।

