ফুলেশ্বর স্টেশন সংলগ্ন এলাকা থেকে বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার

আমাদের ভারত, হাওড়া, ২৩ নভেম্বর: ঝুপড়ির ভিতর থেকে বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ পূর্ব রেলের ফুলেশ্বর‌ স্টেশন সংলগ্ন এলাকায়। মৃত বৃদ্ধের নাম অজয় মান্না (৬৪)। স্থানীয় সূত্রে খবর, বাগনানের বাসিন্দা এই বৃদ্ধ বছর ১০ আগে ফুলেশ্বরে চলে আসে এবং স্টেশন সংলগ্ন এলাকায় ঝুপড়ি তৈরি করে থাকতে শুরু করেন।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, পেশায় জ্যোতিষ চর্চা করা এই বৃদ্ধ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শনিবার বৃদ্ধকে শেষবার এলাকায় দেখা গেলেও তারপর থেকে তাকে আর দেখা যায়নি। মঙ্গলবার সকালে ঝুপড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় বাসিন্দারা পুলিশে খবর দিলে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *