খড়্গপুর ডাকাতির আগেই অস্ত্রসহ ধরা পড়ল ৭ দুষ্কৃতী

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে গতকাল গভীর রাতে ডাকাতির আগেই একদল দুষ্কৃতীকে গ্রেফতার করে খড়্গপুর টাউন থানার পুলিশ। জানা গেছে, খড়্গপুরের ইন্দা বাজার এলাকা থেকে অস্ত্রশস্ত্র সমেত ৭ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। এই ৭ জন দুষ্কৃতীর মধ্যে দুইজন বাইক ছিনতাইয়ের সঙ্গেও যুক্ত। খড়্গপুর শহরের বিভিন্ন এলাকার এরা বাসিন্দা। এই দুষ্কৃতীদের কাছ থেকে একটি বন্দুক, ভোজালি এবং একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ ধৃতদের আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *