বাঁকুড়ার যুবকের মৃতদেহ উদ্বার মুকুটমণিপুরে, চাঞ্চল্য শহর জুড়ে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ জুলাই: গত তিন দিন ধরে নিখোঁজ থাকার পর যুবকের মৃতদেহ মুকুটমণিপুরের কাছে উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় বাঁকুড়া শহরের ইন্দারাগোড়ায়।

স্হানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ তারিখ থেকে ইন্দারাগোড়ার বাসিন্দা শুভঙ্কর দে ওরফে শিবু (২৮) নিখোঁজ হয়। তার পরিবারের পক্ষ থেকে বাঁকুড়া সদর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। গত কাল তারা জানতে পারে, মুকুটমণিপুরের কাছে এক যুবকের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। উদ্ধার হওয়া মৃতদেহ দেখে পরিবারের লোকজন ঠিকমত বুঝে উঠতে পারেনি, পরে তার জামা প্যান্ট ও শরীরে অপারেশনের চিহ্ন দেখে শনাক্ত করে। আজ পরিবারের সদস্যরা খাতড়া থানায় যোগাযোগ করে মৃতদেহ নিয়ে আসার ব্যবস্থা করছে। কি কারণে এই ঘটনা তা বুঝে উঠতে পারছেন না বাড়ির লোকজন। তারা অনুমান করছেন খুন করে তাকে নির্জন স্হানে ফেলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *