রাজ্যে দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের অপসারণ ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শুনুকপাহাড়িতে সিপিআই(এম)’র বিক্ষোভ ও গণডেপুটেশন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ জুলাই: “দুর্নীতিতে যুক্ত মন্ত্রীদের রাজ্য মন্ত্রিসভা থেকে অপসারণ, “দুর্নীতির দায় নিয়ে তার মূল প্রেরণাদাত্রী মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)’র বাঁকুড়া দক্ষিণ এরিয়া কমিটির পক্ষ থেকে আন্দারথোল গ্ৰাম পঞ্চায়েতে স্মারকলিপি পেশ করা হয়। লাল পতাকায় সুসজ্জিত মিছিল করে কয়েকশো কর্মী সমর্থক শুনুকপাহাড়ি থেকে আন্দারথোল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে হাজির হন। পঞ্চায়েত প্রধানের হাতে স্মারকলিপি দেওয়া হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন মোহন ধবল, বিনোদ বাস্কে, হাবিল খাঁ, দুলাল পরামাণিক, এনায়েতুল্লা ও বুলু সর্দার।

স্মারকলিপি পেশ চলাকালীন ব্লক কৃষক সভার সভাপতি সুনীল ঘোষের সভাপতিত্বে পঞ্চায়েত অফিসের সামনে চলে বিক্ষোভ সভা। সেখানে বক্তব্য রাখেন মনোরঞ্জন পাত্র, ষড়ানন পান্ডে, প্রতীপ মুখার্জি ও প্রহ্লাদ মুখার্জি। ডেপুটেশনে প্রধানের সাথে আলোচনায় বিগত ২০২১সালে একশো দিনের কাজের বকেয়া মজুরি প্রদান, গৃহহীনদের গৃহের ব্যবস্থার বিষয়গুলি নিয়ে বক্তব্য রাখেন বিনোদ বাস্কে ও মোহন ধবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *