গ্রেপ্তার হলেন বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি

আমাদের ভারত, হুগলী, ২৬ জুলাই: রাজনৈতিক সংঘর্ষ ও খুনের চেষ্টার অভিযোগের একটি পুরনো মামলায় গ্রেপ্তার হলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি শ্যামল বোস। মঙ্গলবার আদালতের নির্দেশে শ্রীরামপুর থানার পুলিশ বিজেপি নেতা শ্যামল বোসকে গ্রেপ্তার করে। যদিও আদালতে যাওয়ার পথে শ্যামল বসু দাবি করেন, তিনি নির্দোষ। রাজনৈতিক ভাবে তাকে মিথ্যা মামলা করে ফাঁসানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ২৫ অগষ্ট জাঙ্গিপাড়ায় একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় একটি রাজনৈতিক দলের বেশ কয়েকজন আক্রান্ত হন। বাড়ি ঘর ও দোকানপাট ভাঙ্গচুর করার অভিযোগ ওঠে। ওই ঘটনায় আক্রান্তরা জাঙ্গিপাড়া থানায় বিজেপির সভাপতি শ্যামল বসুর বিরুদ্ধে মারধর, ভাঙ্গচুর ও খুনের চেষ্টার অভিযোগ করে। ওই মামলায় শ্রীরামপুর আদালতে জামিনের আবেদন করেন শ্যামল বোস। কিন্তু আদালত বিজেপি নেতার জামিনের আবেদন নাকচ করে দেয়। হাইকোর্টেও আবেদন করেন শ্যামলবাবু। কিন্তু হাইকোর্টেও বিজেপি নেতার জামিনের আবেদন নাকচ হতেই মঙ্গলবার অভিযুক্ত শ্যামল বোসকে গ্রেপ্তার করে শ্রীরামপুর আদালতে তোলা হয়। বিচারক এদিন শ্যামল বোসকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *