কোভিড ভ্যাকসিন পৌঁছল বনগাঁ সংশোধনাগারে, টিকা নিলেন বন্দিরা

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৫ জুলাই: প্রশাসনের উদ্যোগে আজ মোট ৭১ জন বন্দিকে ভ্যাকসিন দেওয়া হল। প্রত্যেককে সমস্ত সরকারি নিয়ম মেনেই এই ভ্যাকসিন দেওয়ার কাজ হয়েছে৷

বনগাঁ সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, মোট ১৭০ জন বন্দি রয়েছেন। এর মধ্যে বাংলাদেশের বন্দিরাই বেশি।
সংশোধনাগারের মধ্যে যাতে করোনা না ছড়িয়ে পড়ে তার জন্য প্রথম থেকে সচেতন ছিল কারা দফতর। ভ্যাকসিন বাজারে আসার পর থেকেই বন্দিদের মধ্যে ভ্যাকসিন নিয়ে সচেতনতা তৈরির কাজ শুরু করা হয় সংশোধনাগার কর্তৃপক্ষের পক্ষ থেকে।

কারা দফতরের সংশ্লিষ্ট আধিকারিকদের কথায়, দীর্ঘ আলাপ আলোচনার পর এবং বিশেষজ্ঞদের পরামর্শে এই বিষয়ে তাদের সচেতন করা গিয়েছে। এছাড়া প্রতিটি সেলে যে টেলিভিশন রয়েছে সেখান থেকেও তাদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে জেল সূত্রে।
সোমবার বনগাঁ মহকুমা হাসপাতালে একটি টিম সংশোধনাগারে গিয়ে বন্দিদের ভ্যাকসিন দেওয়ার কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *