সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগনা, ১৯ মে: করোনা থেকে সুস্থ হয়ে ফের ময়দানে নেমে পড়লেন উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা ও হাবড়া অশোকনগরের বিশিষ্ট সাংবাদিক দেবাশীষ মণ্ডল। গত বছরও একইভাবে কোভিড পরিস্থিতিতে বেশি সময় খবরের ময়দানে দেখা গিয়েছে তাঁকে। বছরের শেষে করোনা আক্রান্ত হন দেবাশীষবাবু। দীর্ঘ তিন মাস ঘর বন্দী থাকতে হয়েছিল। ভোটের শুরু থেকে ফের নেমে পরে খবরের ময়দানে।
এমন ঝুঁকি নিয়ে ইতি মধ্যেই কয়েকজন সাংবাদিকের মৃত্য হয়েছে উত্তর ২৪ পরগনা ও কলকাতায়। তার পরেও জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের অভাব অনটন নিয়ে বারবার খবরের শিরোনামে তুলে ধরেছেন দেবাশীষবাবু। আর তারই এক চিত্র দেখা গেল বুধবার সকালে। এক অসহায় করোনা রোগীর পরিবারকে বাঁচাতে ছুটে গেলেন গোবরডাঙ্গায়। অবশেষে দেবাশীষবাবুর কথায় এক স্বেচ্ছাসেবী সংগঠন ওই আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই সাংবাদিকদের মুখমুখি হয়ে জানিয়ে ছিলেন সাংবাদিকরাও করোনা যোদ্ধা।
দেবাশীষবাবু বলেন, গোবরডাঙার এক অসহায় পরিবারের চার সদস্য করোনা আক্রন্ত। বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় সাহায্য চাইছেন। আজ পর্যন্ত কেউ তাদের সাহায্য করেনি। এই দেখে নিজেই ছুটে যাই। শুধু খবর করতে নয়, এক স্বেচ্ছাসেবী সংগঠনকে ডেকে তাদের সাহায্য করার জন্য অনুরোধও করেন দেবাশীষবাবু। এরপর ওই স্বেচ্ছাসেবী সংগঠন সমস্ত দায়িত্ব নেই ওই পরিবারের। দেবাশীষবাবুর এই ভুমিকায় খুশি গোটা এলাকাবাসী থেকে জেলার সাংবাদিরা।

ছবি: সাংবাদিক দেবাশীষ মণ্ডল।

