দুয়ারের সরকারের পর কাঁকসায় দুয়ারে কোভিড নমুনা সংগ্রহ 

জয় লাহা, দুর্গাপুর, ১৮ মে: দুয়ারে সরকারের পর এবার দুয়ারে কোভিড -১৯ নমুনা সংগ্রহ। নজিরবিহীন এই উদ্যোগ নিল কাঁকসা ব্লক স্বাস্থ্য দফতর। আর প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে এলাকায়। 

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে কাঁকসা ব্লকের কাঁকসা, ত্রিলোকচন্দ্রপুর, আমলাজোড়া সহ বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকায় করোনা সংক্রামণের প্রকোপ দেখা দিয়েছে। বেশীরবাগই উপসর্গহীন। এমনকি বেশ কয়েকজন রোগীর মৃত্যুও হয়েছে। ফলে এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে। করোনা পরীক্ষা করতে ব্লক হাসপাতালে উপচে পড়া ভিড় শুরু হয়েছিল। সবমিলিয়ে সংক্রমণ আরও ছড়ানোর উপক্রম সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে বেশী উপসর্গ প্রভাব এলাকায় নমুনা সংগ্রহের জন্য শিবির করার উদ্যোগ নেয় কাঁকসা ব্লক স্বাস্থ্য দফতর। মঙ্গলবার কাঁকসার আমলাজোড়া বাউরী পাড়া ও কাঁকসা সিং পাড়ায় শিবির করা হয়।

কাঁকসা ব্লক স্বাস্থ্যদফতর সুত্রে জানা গেছে, ওই দুটি এলাকায় করোনা উপসর্গহীন জ্বরে আক্রান্তের খবর আসছিল। তাই প্রথম ওই দুই এলাকায় শিবির করা হয়। মূলত র‌্যাপিড টেস্ট করা হয়। কাঁকসা ব্লক স্বাস্থ্য আধিকারিক বিপ্লব কুমার মন্ডল জানান, “আমলাজোড়া শিবিরে ১৯২ জনের নমুনা সংগ্রহ হয়েছিল। তার মধ্যে ৩৫ জনের পজিটিভ এসেছে। সিং পাড়ায় ৩৯ জনের মধ্যে ১০ জনের পজিটিভ এসেছে।” তিনি বলেন, ” সংক্রামিত রোগীর পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হয়েছে। আইশোলেশন করে চিকাৎসা শুরু হয়েছে। ওইসব এলাকায় লকডাউন পালনে আরও কড়া ব্যাবস্থা নেওয়া হয়েছে। সংক্রমণ ঠেকাতে বাজার, দোকানের ভিড় এবং জমায়েতর ওপর কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এধরনের শিবির সব পঞ্চায়েত এলাকায় হবে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *