সাথী দাস, পুরুলিয়া, ২৭ নভেম্বর: বিজেপির লিগ্যাল সেলের আহ্বায়ক শেখর বোস তৃণমূলে যোগ দিলেন। তিনি ছাড়াও পুরুলিয়া শহরের ৬ নম্বর সহ বিভিন্ন ওয়ার্ডের বিজেপির কার্যকর্তারা তৃণমূলে যোগ দেন। আজ পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া।
তৃণমূলের পতাকা হাতে নিয়ে শেখর জানান, নিজের সর্বোচ্চ দিয়ে তৃণমূল কংগ্রেস করবো এবং এগিয়ে নিয়ে যাবো।


