কড়া মেজাজ নরম করে ঝালদার চেয়ারম্যানের স্ফীত উদর নিয়ে টিপ্পনি মুখ্যমন্ত্রীর

সাথী দাস, পুরুলিয়া, ৩০ মে: সভার শুরু থেকে মেজাজ গরম থাকলেও এক নিমেষে পরিস্থিতি পাল্টে গেল। কড়া মেজাজ নরম করে ঝালদার চেয়ারম্যানের স্ফীত উদর নিয়ে টিপ্পনি কাটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সুরেশ আগরওয়ালকে দেখেই তার স্ফীত উদর নিয়ে টিপ্পনি কাটেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পর্যালোচনা সভায় খোশ মেজাজে অনেকটাই ভাব গম্ভীর পরিবেশ কাটলো।

পুরসভা নিয়ে জিজ্ঞাসা করতে গিয়ে চেয়ারম্যান সুরেশবাবুর স্থূলকায় শরীর দেখে কৌতূহলী হন মুখ্যমন্ত্রী। তাঁর জিজ্ঞাসার প্রত্যুত্তরে সুরেশবাবু জানান, তার ওজন ১২৫ কেজি। এতো ওজন বাড়ার কারণ জিজ্ঞাসা করলে ঝালদার পৌর প্রধান বলেন, তার পকোড়া খাবার শখ রয়েছে। খাবার একটু বেশি খান। তবে কোনো রোগ নেই তার। প্রতিদিন দেড় ঘণ্টা ব্যায়াম করে থাকেন।

কী ব্যায়াম করেন তা জিজ্ঞাসা করার সাথে সাথে মুখ্যমন্ত্রী তা করে দেখাতে বলেন। পৌরপ্রধান তা দেখবার চেষ্টা করলে মুখ্যমন্ত্রী আবার বলেন, এই ব্যায়াম গুলিকে কপাল ভাতি ও প্রাণায়াম বলেন। খাবারে নিয়ন্ত্রণ করে তিনি সুরেশবাবুকে দ্রুত ভুড়ি কমানোর পরামর্শ দেন। আপাতত সেদ্দ ভাত খাবার কথা বলেন তিনি। পরে সুরেশবাবু বলে,ন ভাইের প্রতি দিদির এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন তিনি। এবার যখন মুখ্যমন্ত্রী আসবেন তখন ওজন কমিয়ে দেখিয়ে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *