“অমিত শাহ নয়, আগামী ২ মে রাজভবনে গিয়ে পদত্যাগ পত্র জমা দেবেন মুখ্যমন্ত্রী”, রায়গঞ্জে দাবি শুভেন্দু অধিকারীর

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১১ এপ্রিল: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ’ পদত্যাগ কেন করবেন? মুখ্যমন্ত্রী পদত্যাগ পত্র লিখে রাখুন আগামী ২ মে রাজভবনে গিয়ে পদত্যাগ পত্র জমা দিতে হবে। আজ রায়গঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে সাংবিকদের প্রশ্নের জবাবে এই দাবি করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গতকাল কোচবিহারের শীতলকুচিতে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ঘটনার দায় স্বীকার করে নিয়ে কেন্দ্রীয়স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মুখ্যমন্ত্রীর এই দাবি প্রসঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্রে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় এনডিএ ক্ষমতায় এসেছে। সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। তাকে কেন পদত্যাগ করতে হবে প্রশ্ন শুভেন্দুবাবুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *