স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১১ এপ্রিল: “আমি নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়েছিলাম আর আমার বিরুদ্ধে প্রার্থী ছিলেন বেগম খালেদা জিয়া” করণদিঘি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী জনসভায় এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, খেলা হবে বলে উনি নাকি গোলকিপার হয়ে সব গোল রক্ষা করবেন। কিন্তু নন্দীগ্রামে খেলা শুরু হয়েছে সকাল সাতটা থেকে আর গোলকিপার মাঠে আসলেন বেলা দুটোর পরে। ততক্ষণে আমার খেলা শেষ হয়ে গিয়েছে। আর উনি মাথায় হিজা পরে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত বয়াল বুথে বসে ছিলেন। শুভেন্দু অধিকারী বলেন, খেলা হবে বলার কি দরকার, দশটা বছর রাজত্ব করেছেন দুহাতে দুটো রিপোর্ট কার্ড দেখালেই তো বোঝা যেত মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের জন্য কি কাজ করেছেন। একসময়ে শুভেন্দু অধিকারীর খুবই ঘনিষ্ঠ তৃণমূল যুব নেতা এবারের করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম পালকে চিটিংবাজ, ফোর টোয়েন্টি বলে আখ্যা দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রবিবার করণদিঘি বিধানসভা কেন্দ্রের নয়াটোলা মাঠে করণদিঘির বিজেপি প্রার্থী সুভাষ সিংহের সমর্থনে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, সদ্য বিজেপিতে যোগদানকারী ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্য।
শুভেন্দু বাবু বলেন, আমি আজ পর্যন্ত লোকসভা ভোট বা বিধানসভা ভোট বা সব ভোটে জয়ী হয়েছি। এবারে আমি নন্দীগ্রামে জিতে গিয়েছি। শুভেন্দুর দাবি, এখনও পর্যন্ত ১৩৫ আসনে ভোট হয়েছে বিজেপি ১০০ আসন পেয়ে গিয়েছে। আর মাত্র ৫০ টা আসন পেলেই আমরা রাজ্যে সরকার গড়ব।

