কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা বনধে আংশিক প্রভাব ঝাড়গ্রামে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮ মার্চ:
দুইদিনের ভারতবনধ সফল করতে ঝাড়গ্রামে পথে নামলো বামপন্থী সংগঠনগুলির সদস্যরা।
কেন্দ্রীয় সরকারের শ্রমিক নীতির প্রতিবাদে, ব্যাংক-বিমা, রেল বেসরকারিকরণের প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি সহ আরো কয়েকটি শ্রমিক সংগঠন।

সোমবার সকাল থেকে ঝাড়গ্রামে বনধ সফল করতে রাস্তায় নেমে পড়ে বামপন্থী শ্রমিক সংগঠনগুলির সদস্যরা। ঝাড়গ্রাম শহরে বনধ এর আংশিক প্রভাব দেখা গেছে। দোকানপাট বন্ধ রয়েছে, বেসরকারি যানবাহন চলাচল বন্ধ। তবে হাতে গোনা দুএকটি সরকারি বাস চলাচল করছে। শুধু কাজে যোগ দিতে যাওয়া মানুষদের রাস্তায় দেখা গেছে। যার ফলে ঝাড়গ্রামে বনধের আংশিক প্রভাব পড়েছে।

অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরে বনধের সমর্থনে বামপন্থী শ্রমিক সংগঠনগুলির সদস্যরা বাইক নিয়ে বনধ এর সমর্থনে মিছিল করে। মানুষকে বনধ সফল করে তোলার জন্য আবেদন জানায় বামপন্থী নেতা ও কর্মীরা। অপরদিকে বনধ কে ব্যর্থ করবার জন্য রাস্তায় নামে তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *