অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮ মার্চ: ঝাড়গ্রামের সাপধরা গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া গ্রামে সাতসকালে দলছুট একটি দাঁতাল হাতি আচমকা ঢুকে পড়ে। এর ফলে পুকুরিয়া গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কয়েকদিন ধরে আট থেকে নটি হাতি স্থানীয় জঙ্গলে অবস্থান করছে। সন্ধ্যা নামলেই মাঠে গিয়ে ফসলের ক্ষতি করছে। সেই সঙ্গে হাতির দল ঘরবাড়ির ক্ষতি করছে। আজ সকালে হটাৎই একটি দলছুট পূর্ণবয়স্ক দাঁতাল হাতি পুকুরিয়া গ্রামের লোকালয়ে ঢুকে তান্ডব শুরু করেছে। যার ফলে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকাবাসীরা। বিষয়টি বনদফতর কে জানানো হয়েছে। গ্রামবাসীদের আশঙ্কা খাবারের সন্ধানে এলাকায় ঢুকে তাণ্ডব শুরু করেছে দলছুট দাঁতাল হাতিটি। যার ফলে গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে, তেমনি ফসলের ও ঘর বাড়ির ক্ষতির আশঙ্কা করছেন তারা।

