বিজেপি কর্মীকে খুনের অভিযোগে সবং থেকে  তিনজনকে গ্রেফতার করল সিবিআই

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি:
ভোট-পরবর্তী হিংসায় এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগে সোমবার যে তিনজন অভিযুক্তকে সবং থেকে গ্রেপ্তার করা হয়েছিল আজ তাদের আদালতে তোলে সিবিআই। সবং থানা এলাকার বিষ্ণুপুর অঞ্চলের মারকুন্ডা গ্রাম থেকে গতকাল এই তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

গত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দুদিন পর মে মাসের ৪ তারিখে মৃতের দুই দাদা বিমান মহেশ ও বিদ্যুৎ মহেশ সহ পরিবারের সদস্যদের হাতে খুন হন ভাই বিশ্বজিৎ মহেশ। ঘটনার পর থেকেই বিদ্যুৎ পলাতক। মৃত বিশ্বজিৎ বিজেপি কর্মী ছিলেন। বিমানকে পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল। সোমবার এই পরিবারের আরো তিন জন সদস্যকে সিবিআই গ্রেপ্তার করে। ধৃত তিনজন হলেন মৃতের ভাইপো শুভজিৎ মহেশ ও দুই বৌদি শিবানী মহেশ ও অলকা মহেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *