বাজেটে ভারতের যুবক-যুবতী সহ সকলকে বঞ্চিত করা হয়েছে, বললেন মানস ভুঁইয়া

জে মাহাতো, মেদিনীপুর, ১ ফেব্রুয়ারি: মঙ্গলবার দাসপুরের চাঁইপাট সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন হল। চাঁইপাট উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসন ২১টি ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি জিনিসপত্রের প্রর্দশনীর আয়োজন করে। প্রদর্শনীর পাশাপাশি জিনিসপত্রগুলি  জেলা থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় রপ্তানি করে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

মেলার উদ্বোধন করেন মানস ভুঁইয়া। পরে কেন্দ্রের বাজেটকে কটাক্ষ করে বলেন, “রাজ্য সহ গোটা ভারতের যুবক-যুবতী সহ সকলকে বঞ্চিত করা হয়েছে।  বাজেটে কারোরই কথা ভাবা হয়নি। বাজেটে কোথাও বলা নেই, ভ্যাকসিন সমস্ত রাজ্যে সমান ভাবে বন্টন করা হবে, মানুষের  মৃত্যু ঠেকাবো, জীবন রক্ষা করব। সৃষ্টিশ্রী মেলা চলবে ৫ দিন।  

এমনকি বাংলার এক লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে কেন্দ্রের কাছে সেই টাকাও কোথাও  বাজেটে উল্লেখ নেই।  কোন বড় রেল প্রজেক্ট  ঘোষণা করা হয়নি। শিক্ষা, স্বাস্থ্য, থেকে শুরু করে বাংলার নদী ভাঙ্গনের বিষয়ে বাজেটে উল্লেখ নেই। ঘাটাল মাস্টারপ্ল্যানের  জন্য কোনো টাকা বরাদ্দ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *