কান্দিতে তৃণমূল বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১০ নভেম্বর: বুধবার রাতে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত ১৬নং ওয়ার্ডে বুথ কমিটির সভাপতি নির্মলেন্দু মন্ডলের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটল। এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূলের পক্ষ থেকে পৌরসভা নির্বাচনে আগে দেওয়াল দখল শুরু করেছে কান্দি পৌরসভার বিভিন্ন এলাকায়। বুধবার সেই দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *