ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য গোয়ালপোখরে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ নভেম্বর: এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের গতি এলাকায়। মৃত ছাত্রীর নাম পুনম হরিজন (১১)।

পরিবারের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় পুনম। অনেক খোঁজ করার পরও পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে একটি ঝোঁপের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় পুনমকে। মৃতদেহ দেখে পরিবার ও গ্রাম পঞ্চায়েত উপ প্রধানের দাবি, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। থানায় অভিযোগ জানাবেন পরিবারের লোকজন। পরিবারের সদস্যরা দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *