রাজেন রায়, কলকাতা, ২৬ নভেম্বর: বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে জোট করে সংযুক্ত মোর্চা করতে গিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করতে রীতিমতো নাকানি-চোবানি খেতে হয়েছিল বামেদের। দেরি করে প্রার্থী তালিকা ঘোষণা করার পর হাতে নিট ফল এসেছিল সম্পূর্ণ শুন্য। কার্যত বিধানসভা থেকে বিদায় নিতে হয়েছে বামেদের। আর তাই কলকাতা পুরভোটে দিন ঘোষণার পরে শাসকদলের আগে প্রার্থী তালিকা ঘোষণা করে কার্যত চমক দিল বামফ্রন্ট শিবির। বিধানসভার স্মৃতির ছেড়ে ফেলে পুরভোটে তারা অনেকটাই প্রস্তুত, এমনটাই যেন জানান দেওয়ার চেষ্টা করল বাম শিবির।
কলকাতার অধিকাংশ আসনেই প্রার্থী দিয়েছে বামেরা। বামেরা জানান, শাসক দলের আগে তারা প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। বামেদের তরফ থেকে জানানো হয়, তাদের মধ্যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি তারা দ্রুত মেটাবেন। কলকাতায় বেআইনি নির্মাণের সমস্যা রয়েছে, শহরে জমা জলের সমস্যা রয়েছে দৈনন্দিন সমস্যা নিয়ে তারা প্রচার করবেন। এই লড়াইটাকে তারা দুর্বল ভাবে দেখছেন না। ভোটে বিরোধীদের আটকানোর চেষ্টা চলছে বলেও তারা অভিযোগ জানায়। পৌরসভা নির্বাচনে বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। তবে ১৫ থেকে ১৬ টি আসনে প্রার্থী দিচ্ছে না ফ্রন্ট। বাম নেতৃত্ব আজ জানায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে তাদের মূল লড়াই।
এক নম্বর ওয়ার্ডের সিপিআইএমের প্রার্থী পল্লব মুখার্জি,
২ নম্বর ওয়ার্ডের সিপিএমের প্রার্থী দেবলীনা সরকার,
৩ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী নমিতা দাস, ৪
নম্বর ওয়ার্ডের সিপিআইএমের প্রার্থী কানাইলাল পোদ্দার,
৫ নম্বর নম্বর ওয়ার্ডে সিপিআইএমের প্রার্থী রমেশ পান্ডে, ৬ নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থীর নাম দুদিনের মধ্যে জানানো হবে, সাত নম্বর ওয়ার্ডের প্রার্থী তাপস কুন্ডু, আট নম্বর ওয়ার্ডের প্রার্থী মাধব বোস, ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী দীপিকা ভট্টাচার্য, ১০ ওয়ার্ডের প্রার্থী করুণা সেনগুপ্ত, ১১ নম্বর ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী প্রদ্যুৎ নাথ, ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী পূবালী দেব, ১৩ নং ওয়ার্ডের প্রার্থী বিরতগ দত্ত, ১৪ নম্বর ওয়ার্ডের আরএসপি প্রার্থী স্বপন ঘোষ, ১৫ নং ওয়ার্ডের আরএসপি প্রার্থী দীপা সাহা, ১৬ নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী সুজিত দেব, ১৭ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী মতিলাল ঘোষ, ১৮ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী শ্রাবণী চক্রবর্তী, ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থীর রুমা ভট্টাচার্য, ২০ নম্বর ওয়ার্ডের প্রার্থী অজিত চৌধুরী, ২১ নং ওয়ার্ডের প্রার্থী সুজাতা সাহা, ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী দিচ্ছে না বামফ্রন্ট, ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী ফরওয়ার্ড ব্লকের, ২৫ নম্বর ওয়ার্ডের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী দেওয়া হচ্ছে। ২৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী তাপস প্রামাণিক, ২৭ নং ওয়ার্ডের প্রার্থী পাপিয়া গাঙ্গুলি, ২৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী ইজাজ আহমেদ, ২৯ নম্বর ওয়ার্ডের অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের প্রার্থী মোহম্মদ সাহিদ, ৩০ নম্বর ওয়ার্ডের প্রার্থী শাশ্বতী দাশগুপ্ত, ৩১ নম্বর ওয়ার্ডের প্রার্থী অ্যাডভোকেট তরুণ বসু, ৩২ নম্বর ওয়ার্ডের প্রার্থী জয়দেব ভট্টাচার্য, ৩৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী মনিষা বিশ্বাস, ৩৪ নং ওয়ার্ডের প্রার্থীর নাম ঘোষণা বাকি আছে, ৩৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী সমীর চক্রবর্তী, ৩৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী মৌসুমী ঘোষ, ৩৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী মিঠু দাস, ৩৮ নম্বর নম্বর ওয়ার্ডের প্রার্থী প্রশান্ত দে, ৩৯ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে, ৪০ নম্বর ওয়ার্ডের প্রার্থী আরএসপির কাবেরী ভট্টাচার্য, ৪১ নম্বর ওয়ার্ডের প্রার্থী নেহাল আহমেদ কাইজার, ৪২ নম্বর ওয়ার্ডের প্রার্থী প্রদীপ সিং, ৪৩ নম্বর ওয়ার্ড ছাড়া হয়েছে, ৪৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী সৈয়দ কাসিম উদ্দিন। ৪৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী ছাড়া হয়েছে। ৪৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী অনুশা আকবর। ৪৭ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে না। ৪৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী অন্বেষা দাস।

