গোপীবল্লভপুর থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ মার্চ: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ১ নম্বর ব্লকের আলমপুর অঞ্চলের ফাঁকা মাঠ থেকে রহস্যজনকভাবে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। বুধবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর তোড়জোড় শুরু করেছে গোপীবল্লভপুর থানার পুলিশ।

জানা গেছে, এদিন স্থানীয় মানুষজন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের আলমপুর ৬ নম্বর অঞ্চলের ডুমরো গ্রামের পাশের ফাঁকা মাঠে একজন অপরিচিত ব্যক্তির মৃতদেহ দেখতে পান। পরে স্থানীয়রা খবর দেন পুলিশে। খবর পেয়ে গোপীবল্লভপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে বলে জানা গেছে।

অন্যদিকে ওই ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *