জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: বুধবার সকালে ঘাটালের ১৬ নম্বর ওয়ার্ডের পান্ডা পাড়া এলাকার একটি পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বছর চল্লিশের ওই ব্যক্তির নাম দীপক মালিক। ঘাটাল পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগরের বাসিন্দা ছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দারা বুধবার সকালে ১৬ নম্বর ওয়ার্ডের ওই পুকুরে মৃতদেহটি ভাসতে দেখে ঘাটাল থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। মঙ্গলবার থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছেন। ঘটনাটি আত্মহত্যা না কি অন্য কিছু ঘাটাল থানার পুলিশ তা তদন্ত করে দেখছে।

