জাতীয় সংগীত অবমাননার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মুম্বাই আদালতের সমন মুখ্যমন্ত্রীকে

আমাদের ভারত, ২ ফেব্রুয়ারি:মুম্বাইয়ের একটি আদালত মমতা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠালো।মুখ্যমন্ত্রীকে আগামী ২ মার্চ আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। তার বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ দায়ের হয়েছে।

গত বছর ডিসেম্বর মাসে মুম্বাইতে নাগরিক মঞ্চের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে তাকে সংবর্ধিত করা হয়। ওই অনুষ্ঠানেই তার বিরুদ্ধে জাতীয় সংগীতের অবমাননা করার অভিযোগ ওঠে। স্থানীয় এক বিজেপি কর্মী বিবেকানন্দ গুপ্তা এই মামলা দায়ের করেছেন।

বিবেকানন্দ গুপ্তা মাজগাঁও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হন এবং আদালতের নজরে আনেন বিষয়টি। তার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সুপ্রিমো। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু দেশের জাতীয় সংগীতের অবমাননা করেছেন। অভিযোগের প্রমাণ হিসেবে মুম্বাইয়ের নাগরিক মঞ্চ সেই অনুষ্ঠানের ভিডিও ক্লিপ জমা দিয়েছেন বিবেকানন্দ গুপ্তা। ইউটিউব লিংক এবং ডিভিডি জমা করেছেন তিনি আদালতে। তিনি উল্লেখ করেছেন, জাতীয় সংগীত গাইতে গাইতে মাঝপথেই আচমকা থেমে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই নাগরিক মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই নাগরিক মঞ্চে উপস্থিত ছিলেন জাভেদ আখতার, পবাষন বার্মা, মহেশ ভাট, মেধা পাটেকর , স্বরা ভাস্বর, আদিতি মিত্তাল, রিচা চাড্ডার মত বিশিষ্টজনেরা। মুম্বাইয়ের এই মঞ্চ থেকেও তিনি খেলা হবে স্লোগান তুলে এসেছিলেন। কিন্তু এবার সেই মঞ্চেই তার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *