জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জানুয়ারি: বুধবার সকালে বেলদা স্টেশন সংলগ্ন নয়ানজুলি থেকে সদ্যোজাত এক শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিন সকালে স্থানীয়রা নয়ানজুলির পাশে ওই শিশু কন্যার মৃতদেহ পড়ে থাকতে দেখে বেলদা থানায় খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সদ্যোজাত কন্যার মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। কারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত এবং কিভাবেই বা সদ্যোজাতের মৃতদেহটি নয়ানজুলিতে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের প্রাথমিক অনুমান, কন্যা সন্তান জন্ম দেওয়ার ফলে এরকম ঘটনা ঘটানো হয়েছে।

