সাগরদিঘিতে শিশু কন্যার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩১ ডিসেম্বর: পারিবারিক অশান্তির জেরে শুক্রবার সকাল থেকে নিখোঁজ তিন সন্তান সহ মা। নদীর পাড় থেকে এক শিশু কন্যার মৃতদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ মা সহ আরো দুই সন্তান। এর ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাগরদিঘি থানার কাবিলপুর এলাকায়।

পরিবার সূত্রে খবর, পারিবারিক অশান্তির জেরে তিন সন্তানকে নিয়ে রেবিনা খাতুন শুক্রবার সকাল থেকে নিখোঁজ হয়ে যায়। দুপুরে কাবিলপুরে ভাগীরথী নদীর পাড় থেকে খাদিজা খাতুন নামের এক শিশু কন্যার মরদেহ উদ্ধার হয়। এখনো নিখোঁজ রেবিনা খাতুন সহ আরো দুই সন্তান। ইতি মধ্যেই সাগরদিঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। নিখোঁজের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।যদিও থানায় এখনো কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *