করোনার গ্রাফ চিন্তায় ফেলছে উত্তর ২৪ পরগনার প্রশাসনকে, বাড়ছে আক্রান্তের সংখ্যা

আমাদের ভারত, ব্যারাকপুর, ৩১ ডিসেম্বর: উত্তর ২৪ পরগনায় করোনার গ্রাফ চিন্তায় ফেলছে প্রশাসনকে। আর তা মোকাবিলা করার তোড়জোড় শুরু হয়েছে। ফের চালু হতে পারে সেফ হোমগুলি। বাড়তে পারে করোনা হাসপাতালের সংখ্যা।

উত্তর ২৪ পরগনায় ক্রমশ বাড়ছে করোনা, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই যুদ্ধ কালীন তৎপরতায় আমরা ফের শুরু করে দিয়েছি এর মোকাবিলা করার কাজ, তবে
মানুষকে সচেতন হতে হবে” করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এমনটাই জানালেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক।

সারা দেশের পাশাপাশি রাজ্য তথা উত্তর ২৪ পরগনা জেলাতে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে ফের একবার তৎপর হয়ে উঠেছে জেলা প্রশাসন।
২৪ ঘন্টার মধ্যে উত্তর ২৪ পরগনায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। উত্তর ২৪ পরগনাতে ৩১৫ জন আক্রান্ত হয়ে গেছেন এর আগে এই সংখ্যাটা ঘোরাফেরা করত ৫০ থেকে ৬০ জনের মধ্যে। কিন্তু হঠাৎ আক্রান্তের সংখ্যা এত বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনিক মহলে, বিশেষ করে শহর লাগোয়া যে অঞ্চল বিধান নগর এবং দমদম সেখানেই আক্রান্তের সংখ্যা বেশ বেশি।

বর্তমানে উত্তর ২৪ পরগনায় যে দুটি হাসপাতালে করোনা রোগীদের ভর্তি করানো হচ্ছে সেগুলি হল- একটি সিএমসিআই অপরটি সাগর দত্ত কিন্তু আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়ে যাওয়ায় স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে আগের যে হাসপাতালগুলো করোনার চিকিৎসা হতো সেই হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। এমনকি যে সেফ হোমগুলো চালু করা হয়েছিল, সেগুলোকেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর সেইমতো বিভিন্ন জায়গায় ঘুরে জেলাশাসক এলাকার প্রশাসন ও ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *