আমাদের ভারত, ব্যারাকপুর, ৩১ ডিসেম্বর: রেল কোয়ার্টার উচ্ছেদ ঘিরে চরম বিশৃঙ্খলতার সৃষ্টি হল আগরপাড়া স্টেশন সংলগ্ন অঞ্চলে। যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দাদের সক্রিয়তায় পিছু হটতে বাধ্য হল পুলিশ।
তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দাদের দাবি, আগরপাড়া স্টেশন সংলগ্ন ভগ্নদশা রেল কোয়ার্টার গুলিতে অসামাজিক কাজ চলত সেই পরিস্থিতিতে স্থানীয় আশ্রয় হীন পরিবার ওই ফাঁকা কোয়ার্টারগুলিতে আশ্রয় নেয়। সেই কোয়ার্টারগুলি থেকে বর্তমানে বাসিন্দাদের উচ্ছেদ করতে এসে পিছু হঠলো রেল আধিকারিক সহ রেল পুলিশ।
উল্লেখ্য, গত দু’মাস আগেও ভগ্নদশা এই রেল কোয়ার্টার ফাঁকা করতে এলে বাধার সম্মুখীন হন রেল আধিকারিকরা।বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার দুপুরে রেল পুলিশ ও রেলের আধিকারিকরা সাদা কাগজে একটি নোটিশের ভিত্তিতে রেল কোয়ার্টার ফাঁকা করতে আসেন যেটা তারা মানতে রাজি নন। সেই সময় বাধা দেন স্থানীয় তৃণমূল নেতা অনুপম দত্ত ও তার নেতৃত্বে আসা তৃণমূল কংগ্রেস কর্মীরা ও কোয়ার্টারে বসবাসকারী সাধারণ মানুষ। তৃণমূল কর্মীরা উচ্ছেদের বিপক্ষে এদিন স্লোগান দেন। আন্দোলন ও বিক্ষোভের মুখে পড়ে রেল কোয়ার্টার উচ্ছেদ প্রক্রিয়া আজকের মত বন্ধ রাখার সিদ্ধান্ত নেন রেল আধিকারিকরা।
কোয়ার্টারে বসবাসকারী এক মহিলা জানালেন এই মুহূর্তে তাদের কোয়ার্টার থেকে উচ্ছেদ করা হলে গৃহহীন হয়ে পড়বেন তারা। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে
রেলকে তাহলে তারা এই কোয়ার্টার ছেড়ে দেবেন।
এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা অনুপম দত্ত জানান, রেল কোয়ার্টার ফাঁকা করার আগে কোয়ার্টারে বসবাসকারী মানুষজনের পুনর্বাসনে ব্যবস্থা করতে হবে আলোচনার মাধ্যমে। কারণ এই করোনার সময় তাদের কাজ সেই ভাবে নেই তার মধ্যে তাদের বাসস্থান চলে গেলে তারা কোথায় যাবেন। তাই আগে এদের একটা মাথা গোঁজার ব্যবস্থা করে দিতে হবে।

