জওয়াদের দুর্যোগের মধ্যেই নৌকা উল্টে ১০ জন পড়ে গেলেন সুন্দরবনের নদীতে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ ডিসেম্বর:
বসিরহাট মহকুমার ন্যাজাট থানার বেতনী নদীতে লোহার রড সহ অতিরিক্ত পণ্য বোঝাই করে নিয়ে একটি নৌকা ন‍্যাজাট থেকে কালিনগর ঘাটের দিকে যাচ্ছিল। সেই সময় নদীতে অতিরিক্ত জলের ঢেউ থাকার ফলে নৌকা কাত হয়ে নৌকা থেকে ছয়জন নদীতে পড়ে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি নৌকা কাত হয়ে যাওয়ায় লোহার রডগুলি নদীতে পড়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাজাট থানার পুলিশ।

ঘূর্ণিঝড়ের জন্য বন্ধ থাকার কথা ছিল ফেরি চলাচল। তাহলে কি প্রশাসনের নির্দেশ অমান্য করে এই পণ্যবাহী নৌকাটি চলছিল? তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই নৌকা চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাজাট থানার পুলিশ। ইতিমধ্যেই নৌকা চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। প্রশাসনের পক্ষে মাইকিং করে চলছে প্রচার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *