জম্মু কাশ্মীরে মোদীর সফরের আগেই সভাস্থল থেকে ১২ কিলোমিটার দূরে বিস্ফোরণ

আমাদের ভারত, ২৪ এপ্রিল:প্রধানমন্ত্রীর সফরের আগে বিস্ফোরণে কেঁপে উঠলো কাশ্মীর। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেখানে যাচ্ছেন। তার আগেই সকালে বিস্ফোরণ হয় উপত্যাকায়। পুলিশ সূত্রে খবর জম্মুর লালিয়নার গ্রামে একটি ফাঁকা চাষের খেতে বিস্ফোরণটি হয়। বিস্ফোরণস্থলটি প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে মাত্র বারো কিলোমিটার দূরে। গোটা ঘটনা কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় উপত্যকায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

২০১৯ সালের ৫ আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর এই প্রথম আজ উপত্যকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবেই তার সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় উপত্যকা। যদিও সফরে কয়েকদিন আগে থেকেই কার্তিক জায়গায় সেনা-জঙ্গি সংঘর্ষে হয়েছে। দুদিনে চার জঙ্গি নিকেষও হয়েছে।

জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছিল প্রধানমন্ত্রী সফর ঘিরে উপত্যকায় হামলা চালানোর পরিকল্পনা রয়েছে জঙ্গিদের। এরপর সকালেই জানা যায় জম্মুতে প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে মাত্র বারো কিলোমিটার দূরে লালিয়ানা গ্রামে বিস্ফোরণ হয়েছে। ওই গ্রামের একটি ফাঁকা চাষের জমিতে বিস্ফোরণটি হয়। ঘটনাস্থলে জম্মু-কাশ্মীর পুলিশ পৌঁছে বিস্ফোরণ কিভাবে হল তা খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি উল্কাপাতের আওয়াজ ছিল। এর সাথে নাশকতার কোনো রোগ নেই।

প্রসঙ্গত জাতীয় পঞ্চায়েত রাজ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে গোটা দেশের গ্রামসভার উন্নয়নের পরিকল্পনা নিয়ে ভাষণ দেবেন তিনি। একইসঙ্গে কুড়ি হাজার কোটি টাকারও বেশি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন। তালিকায় রয়েছে বানিহাল কাজিগন্দ টানেল,দিল্লি অমৃৎসার কাটারা এক্সপ্রেসওয়ে,রাখলে ও কৌর হাইড্রয়েলেক্ট্রিক প্রকল্প। এছাড়া জল সংকট মেটাতে বিশাল প্রকল্প অমৃত সরোবরের উদ্বোধন করবেন তিনি। এছাড়া সাম্বা জেলার পল্লী পঞ্চায়েতে যাবেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *