ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনায় দ্রুত উদ্ধার কাজে হাত লাগাতে স্থানীয়দের আর্জি বিজেপি যুব রাজ্য সভাপতির

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৩ জানুয়ারি: ময়নাগুড়ির দুর্ঘটনায় দ্রুত উদ্ধার কাজে হাত লাগাতে স্থানীয়দের আর্জি জানালেন বিজেপি যুব রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁন।

বৃহস্পতিবার দুর্ঘটনার ঠিক পরে তিনি টুইটারে লেখেন, “ময়নাগুড়ি থেকে আসছে উদ্বেগজনক খবর। লাইনচ্যুত গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসের যাত্রীদের নিরাপত্তার জন্য প্রার্থনা। স্থানীয় ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর এবং আহতদের উদ্ধার ও চিকিৎসায় সাহায্য করার জন্য অনুরোধ করা হচ্ছে।“

প্রসঙ্গত, নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে এ দিন বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের ৫ টি কামরা লাইনচ্যুত হয়। দিনের বেলায় সাম্প্রতিক সময়ে ব্যস্ততম রুটে কীভাবে দুর্ঘটনা হল, সিগন্যালিংয়ে ত্রুটি আছে কি না, কোথায় ঘাটতি রয়েছে এ সব নিয়ে প্রশ্ন উঠছে একাধিক। চলছে উদ্ধারকাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *