হাবড়ায় এক মহিলার পচাগলা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, হাবড়া, ১৩ জানুয়ারি: এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার হাবড়া থানার সোনাকানিয়ার দর্জিপাড়া এলাকায়। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ খালপাড় এলাকা থেকে দুর্গন্ধ বের হতে থাকে। স্থানীয় কৃষকরা তখন কৃষিকাজে ব্যস্ত ছিলেন। কোথা থেকে এই দুর্গন্ধ বের হচ্ছে, তার সন্ধান করতে গিয়ে পাশের একটি বাগানে এক মহিলার দেহ নজরে আসে তাঁদের। এরপর পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়। দেহটি সেখানে দু-এক দিন পড়ে ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। দেহটি পচে যাওয়ায় সেখান থেকেই এই দুর্গন্ধ ছড়াচ্ছিল।

স্থানীয় বাসিন্দাদের দাবি, খালপাড় এলাকায় পড়ে থাকা বছর ৫৫ -র ওই মহিলার মুখ পোড়া অবস্থায় ছিল। ওই মহিলা এলাকায় ভিক্ষা করে জীবনযাপন করতেন। কিন্তু কিভাবে তাঁর মৃত্যু হলো, তা কেউ বুঝতে পারছেন না। এলাকায়, দীর্ঘদিন ধরে থাকলেও ওই মহিলার সঠিক পরিচয় সেভাবে কেউ জানেন না। ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *