নালা ছাড়া পানীয় জলের কোনো উৎস ছিল না, অভাব পূরণ করতে নলকূপ বসিয়ে দিলেন দেবদত্ত মাজি

আমাদের ভারত, ১৩ জানুয়ারি:আবারও সাধারণ মানুষের জন্য সাহায্যে হাত বাড়িয়ে দিলেন সিংহ বাহিনীর সভাপতি দেবদত্ত মাজি। হুগলির একটি প্রত্যন্ত গ্রামে মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করলেন তিনি। এলাকার মানুষের পানীয় জলের অভাব পূরণ হল তাঁর চেষ্টায়।

হুগলি জেলার এই প্রত্যন্ত গ্রামে ২৭০টি তপশিলি হিন্দু পরিবারের বাস। কিন্তু গ্রামে কোনো পানীয় জলের উৎস নেই। ফলে জলের জন্য তাদের একমাত্র ভরসা এলাকা দিয়ে যাওয়া একটি নালা। প্রায় দুই কিলোমিটার হেঁটে গিয়ে সেই নালার জল বয়ে এনে এতদিন পানীয় জল হিসেবে ব্যবহার করতেন গ্রামের মানুষ। কিন্তু এই খবর জানতে পেরেই সাহায্যের হাত বাড়িয়ে দেন দেবদত্ত মাজি। সংগঠনের পক্ষ থেকে এলাকায় একটি গভীর নলকূপ বসানোর ব্যবস্থা করেন। আজ সেই নলকূপের উদ্বোধন করলেন তিনি।

এলাকার মানুষের অভিযোগ, গ্রামে কোনো পানীয় জলের উৎস নেই। দূর থেকে খালের জল বয়ে আনতে হতো। দেবদত্তবাবুর সহায়তায় আজ তাদের সেই অভাব দূর হলো। দেবদত্তবাবু বরাবরই মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেন। এর আগেও তিনি বেশ কয়েকটি গ্রামে পানীয় জলের জন্য নলকূপ বসিয়ে দিয়েছিলেন। আজও তিনি এই গ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অভাব পূরণ করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *