শ্রীপঞ্চমী তিথিতে নীল সরস্বতী রূপে পূজিত হন নবদ্বীপের “পোড়া মা”

আমাদের ভারত, নদিয়া, ৫ ফেব্রুয়ারি: একমাত্র এই শ্রীপঞ্চমী তিথিতে নীল সরস্বতী রূপে পূজিত হন নবদ্বীপের প্রাচীন “পোড়া মা”। এছারা সারাবছরই তিনি পূজিত হয়ে থাকেন দক্ষিণাকালী রূপে। এইদিন ভোরবেলা থেকেই স্কুল-কলেজের ছেলে মেয়েরা সাথে তাদের অভিভাবকরা ও শিক্ষক-শিক্ষিকারা নতুন পোষাক পরে “পোড়া মা’য়ের” মন্দিরে এসে ভিড় করেন অঞ্জলি দিতে।

এইদিন ভোরে পুরোহিত মশাই প্রতিদিনের মত দক্ষিণাকালী রূপে নিত্যপূজো শুরু করেন, তারপর তাকে বাগদেবী রুপে পূজা শুরু করেন। তারপরই শুরু হয়ে যায় বাগদেবীর অঞ্জলি। বাগদেবীর মন্ত্রোচারণের মধ্যে দিয়ে অঞ্জলি দেওয়া শুরু হয়ে যায়। এই অঞ্জলি পর্ব চলে দুপুর পর্যন্ত।

কথিত আছে, এক সময় এই “পোড়া মা’য়ের মন্দির প্রাঙ্গণে নবদ্বীপের টোলের শিক্ষক শিক্ষার্থীরা সংস্কৃত চর্চা করতেন। সেই সময় এই মন্দির প্রাঙ্গণে পণ্ডিতরা সংস্কৃত পরীক্ষা, বিতর্ক সভা বেদ চর্চায় অংশ নিতেন। এই দিন দেশের বহু প্রান্ত থেকে নানা বেদজ্ঞ পন্ডিতেরা আসতেন এই সভায় অংশ নিতে। সেই সময় থেকেই এই তিথিতে “পোড়া মা” নীল সরস্বতী রূপে পূজিত হয়ে আসছেন।

মন্দিরের পুরোহিত মানিকলাল ভট্টাচার্জ জানান, “এই দিন মা নীল সরস্বতী রূপে পূজিত হয়ে আসছেন, এই দিনে স্কুল কলেজর ছাত্র- ছাত্রীরা ও প্রবীন মানুষরা অঞ্জলি দিতে আসেন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *