Fashion show, Kolkata, রবীন্দ্র-অনুপ্রাণিত বধূদের নান্দনিক যাত্রা

ঋদ্ধি ভট্টাচার্য, আমাদের ভারত, কলকাতা, ৩ জুন: একটি অনুষ্ঠানের প্রস্তুতি ঘিরে সম্প্রতি এক বিশেষ ফ্যাশন ও চরিত্রায়ণ ভিত্তিক আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় শিল্পী মহলে বেশ সাড়া পড়েছে।

“বালিকা বধূ ও পালংকের সাথে রবীন্দ্র-চরিত্রের বাঙালি বধূ ও তাদের চরিত্রায়ন” থিমকে কেন্দ্র করে এই আয়োজনটি বাঙালি সংস্কৃতি, নারীর জীবনচিত্র এবং সাহিত্য-নির্ভর চরিত্রগুলিকে এক মঞ্চে উপস্থাপনের প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। এই অনুষ্ঠানে মডেল হিসেবে অংশগ্রহণ করছেন সঞ্চিতা মিস্ত্রি, কৃতিকা দে, পাখি দত্ত, ঋত্বিকা সাও, মাধুরী সরকার, স্নেহা দাস, তিয়াসা মণ্ডল, সায়নী মিত্র, অর্পিতা হাজরা, প্রেরণা দে এবং শ্রেয়া সাঁফুই।

আয়োজক সূত্রে জানাগেছে, প্রতিটি মডেলকে নির্দিষ্ট বাঙালি বধূ চরিত্র এবং রবীন্দ্র সাহিত্যের অনুপ্রাণিত ভূমিকায় উপস্থাপন করা হবে, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার এক মিশ্র রূপ ফুটে উঠবে। মেকআপ শিল্পীদের দায়িত্বে রয়েছেন একাধিক অভিজ্ঞ প্রসাধনী শিল্পী। তাঁদের মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা ব্যানার্জি, অর্পিতা মুখার্জি, পিঙ্কি সর্দার, পৌলমী সাহা, টুশি ধর, রিমা মণ্ডল, লাকি ঘোষ, আরিফা বিবি এবং দীপালি হোড়। তাঁদের দক্ষতায় প্রতিটি চরিত্রকে বাস্তবসম্মত ও নান্দনিকভাবে উপস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত দাশগুপ্ত এবং মৌমিতা ব্যানার্জি। তাঁদের উপস্থিতি আয়োজনটিকে আরও মর্যাদাপূর্ণ করে তুলবে বলে আয়োজক মহল মনে করছে। পুরো অনুষ্ঠানটির নান্দনিক মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করবেন ফটোগ্রাফার অঙ্কন ব্যানার্জি। তাঁর লেন্সে ধরা পড়বে থিমের সূক্ষ্ম সৌন্দর্য, চরিত্রের আবেগ এবং মঞ্চের পরিবেশ।

পুরো সাংস্কৃতিক আয়োজনের মূল পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন তনুশ্রী মণ্ডল। তিনি জানান, এই থিমের মাধ্যমে বাঙালি নারীর ঐতিহ্যবাহী পরিচয়, সামাজিক অবস্থান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে অনুপ্রাণিত নারীর চরিত্রগুলিকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আয়োজকরা আশা করছেন, এই অনুষ্ঠান শুধুমাত্র একটি ফ্যাশন বা সাংস্কৃতিক প্রদর্শনী নয়, বরং এটি বাঙালি সংস্কৃতি ও সাহিত্যচেতনার এক সৃজনশীল সংযোগস্থল হিসেবে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বাঙালি ঐতিহ্য ও রবীন্দ্রচর্চার প্রতি আগ্রহ বাড়াতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *