সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ জুন: বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঁকুড়ার গোবিন্দ নগর বাসস্ট্যান্ডে।রাস্তা জুড়ে দোকান, টোটোর লম্বা লাইনের কারণে বাসস্ট্যান্ডের ভয়াবহ পরিণতির কারণেই এই দুর্ঘটনা বলে উত্তেজিত জনতা ক্ষোভ প্রকাশ করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানাগেছে, মৃত ব্যক্তির নাম বিজয় মন্ডল (৩৫)। পুরুলিয়া জেলার কাশীপুর থানার আহনপুরের বাসিন্দা। চিকিৎসার জন্য সে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছিল। এই ঘটনার পরেই স্হানীয় অধিবাসী থেকে হাসপাতালে ও প্রয়োজনীয় কাজে বাসস্ট্যান্ডে যাতায়াতকারী মানুষ রাস্তাজুড়ে জবরদখল, টোটো ও ছোট গাড়ি নিয়ন্ত্রণের দাবি তুলেছেন। শুধু তাই নয়, হাসপাতাল চত্বরেরও একই অবস্থা। মেন গেটে রোগী নিয়ে ঢোকার সময় খুব সমস্যার সম্মুখীন হতে হয়। অবিলম্বে এর বিহিত হওয়া উচিত।

