অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২১ ডিসেম্বর: ঝাড়গ্রাম স্টেডিয়ামে শুরু হলো ১১তম ঝাড়গ্রাম জেলা পুলিশের ক্রীড়া প্রতিযোগিতা। জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে কাজ করা পুলিশ অফিসাররা মশাল নিয়ে দৌড়ে স্টেডিয়ামে এসে মশাল জ্বেলে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আজ ও আগামী কাল ২ দিন চলবে এই প্রতিযোগিতা।

প্রাক্তন মাওবাদীদের হাতে নিহত পরিবারের সদস্য স্পেশাল হোমগার্ড, সিভিকদের প্রতিটি ইভেন্টে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সাংবাদিকদের জন্যও ১০০ মিটার দৌড়ের বিশেষ ইভেন্ট ছিল। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ, ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেন, গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবি বিশ্বাস এবং বাঁকুড়া রেঞ্জের আইজি রাজ শেখরন ও অনান্য আধিকারিকরা। আজ ও আগামী কাল ২ দিন ধরে চলবে এই প্রতিযোগিতা।

