রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের আওতাধীন সাইবার ডিটেকশন সেলের পিছনের জঞ্জালে ভয়াবহ আগুন

আমাদের ভারত, নদিয়া, ২২ ফেব্রুয়ারি: ক্ষণিকের ব্যবধানে এক বৃহত্তর ক্ষতির হাত থেকে রেহাই পেল কল্যাণীবাসী। কল্যাণী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বি-৯ এলাকায় নতুন রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের আওতাধীন সাইবার ডিটেকশন সেলের পিছনে ভয়াবহ আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্তুপাকৃত জঞ্জালের মধ্যে আচমকাই আগুন লেগে যায়। তৎক্ষণাৎ তারা দমকলে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের মতে, এই এলাকায় বহুদিন ধরেই ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সমস্ত জঞ্জাল স্তুপীকৃত করা হয়। এলাকায় বসবাসকারীদের এর ফলে নানারকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জঞ্জাল স্তুপের মধ্যেই আচমকা আগুন লেগে এই ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা ওয়ার্ড কোঅর্ডিনেট। এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *