মিষ্টির দোকানে কড়াইয়ের ফুটন্ত জলে পড়ে শিশু কন্যার মৃত্যুর ঘটনায় উত্তেজনা মেছেদায়, দোকান ভাঙ্গচুর

জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৬ জানুয়ারি: মেছেদাতে মিষ্টি দোকানের ফুটন্ত গরম জলে পড়ে যাওয়া এক শিশু কন্যার মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার জেরে ঐ মিষ্টির দোকান ভাঙ্গচুর করা হয়েছে।

জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছেদাতে চিলড্রেন পার্কের সামনে একটি মিষ্টির দোকানের ফুটন্ত গরম জলে পড়ে যায় ৫ বছরের শিশু কন্যা অঙ্কিতা গোস্বামী। অঙ্কিতার বাবা অর্ণব গোস্বামী শান্তিপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা। পেশায় গাড়ির চালক। অভিযোগ, ৩১ ডিসেম্বর দুপুরে পার্কের সামনে অঙ্কিতা সহ তিন শিশু খেলা করার সময় কড়াই ভর্তি ফুটন্ত জলে পড়ে যায় অঙ্কিতা। তাকে প্রথমে তমলুক জেলা হাসপাতালে এবং পরে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ৪ জানুয়ারি মারা যায় অঙ্কিতা। আজ অঙ্কিতার পরিবারের লোকজন উত্তেজিত হয়ে ওই মিষ্টির দোকানে ভাঙ্গচুর চালায়। 

এই ঘটনায় মিষ্টির দোকান কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *