লোয়াদা ব্রিজ পরিদর্শনের পর জনগণের জন্য খুলে দেওয়ার অনুমতি কারিগরী শিক্ষা মন্ত্রী ড: হুমায়ুন কবিরের

জে মাহাতো, আমাদের ভারত, ১ জুলাই: বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের লোয়াদা ব্রিজ পরিদর্শন করার পর তা জনগণের জন্য খুলে দেওয়ার অনুমতি দিলেন ডেবরার বিধায়ক তথা কারিগরী শিক্ষা দফতরের মন্ত্রী ড: হুমায়ুন কবির। এর ফলে ডেবরার লোয়াদা ব্রিজ দিয়ে এবার যাতায়াত করতে পারবে ছোট গাড়ি ও বাইক। পথচারীদের নিরাপত্তার জন্য থাকবে পুলিশ।

অভিযোগ, বাম আমল থেকে দীর্ঘদিন অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় লোয়াদা ও তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছিল।
এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খড়গপুরের মহকুমা শাসক আজমল হোসেন এবং ভাড় থানার ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *