প্রবল দুর্যোগে গড়বেতার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে টিম অভিষেক

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: প্রবল বৃষ্টিতে ধসে পড়েছে একের পর এক মাটির বাড়ি। দুর্গত হাজার হাজার মানুষ। এই অবস্থায় প্রতিদিন ত্রাণ নিয়ে দুয়ারে হাজির টিম অভিষেক তথা গড়বেতা ৩নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস।

প্রবল দুর্যোগে গতকাল গড়বেতা তিন নম্বর ব্লকের কেউদি জামবনি গ্রামের রহমত উল্লা খানের দোতলা মাটির বাড়িতে পড়ে যায়। সেই পরিবারের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার বিকালে শুকনো খাবার মুড়ি, বিস্কুট, চিনি, চা, চাল, ডাল, ত্রিপল নিয়ে সর্বহারা পরিবারের পাশে সদলবলে হাজির গড়বেতা ৩নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস যুব সভাপতি সাগর মন্ডল। সতীর্থ যুবকর্মী নেতৃত্বের আর্থিক সাহায্য একত্রিত করে প্রতিটি বাড়ি মেরামতি ও চিকিৎসার খরচ বাবদ ৪-৫ হাজার টাকা তুলে দেন।

প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি দুয়ারে ত্রাণ পেয়ে খুশি। ত্রাণ বিলি কর্মসূচিতে সাগর মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন খান, সুন্দর খান সহ একাধিক
নেতৃত্ব। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *