স্কুল কলেজ খোলার দাবিতে এবিপিটিএ’র বিক্ষোভ মেদিনীপুরে

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর:
কেন্দ্রীয় ও রাজ্য সরকার মিলে শিক্ষাকে সাধারণের মানুষের কাছ থেকে কেড়ে নিতে করোনা মহামারীকে ঢাল হিসেবে ব্যবহার করছে, এই অভিযোগ তুলে এবার রাস্তায় নামল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। বৃহস্পতিবার  সমিতির কয়েকশ শিক্ষক শিক্ষিক মেদিনীপুরে মিছিল করেন, এরপর জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে  বিক্ষোভ দেখান।  পাশাপাশি মোট চৌদ্দ দফা দাবিতে অবস্থানে বসেন।

সংগঠনের নেতৃত্ব অভিযোগ করে বলেন, কোভিড মহামারীকে হাতিয়ার করে কেন্দ্র ও রাজ্য সরকার শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত করতে চাইছে। যেখানে দোকানপাট, বাজার পার্লার, শপিং মল খোলা যেখানে ব্যবসা-বাণিজ্য ও সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সব খুলে দেওয়া হয়েছে সেখানে শিক্ষাক্ষেত্রে কেন বন্ধ রাখা হয়েছে! কেনই বা স্কুল-কলেজ বন্ধ রেখেছে কেন্দ্র এবং রাজ্য সরকার!

এছাড়াতাদের দাবি দাওয়ার মধ্যে ছিল ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের ২০১৯ এর রোপা অনুযায়ী বর্ধিত পেনশন ও প্রাপ্য বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়া, সরকারিভাবে প্রশিক্ষণহীন সমস্ত শিক্ষক-শিক্ষিকাকে প্রশিক্ষিত হওয়ার সুযোগ দেওয়া, শুকনো খাবার না, রান্না করা খাবার মিড-ডে-মিল হিসেবে সরবরাহ করা। চাল বাদে ছাত্র-ছাত্রী পিছু দশ টাকা বরাদ্দ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *