অভিষেকের তৎপরতায় পেনশন চালু বুদ্ধদেবের শালীর

রাজেন রায়, কলকাতা, ২৩ সেপ্টেম্বর: অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজের মানুষ। বয়স কম হলেও অনেক পূর্ণতাপ্রাপ্ত তিনি। এমনই ধারণা ইরা বসুর।

বুদ্ধদেব ভট্টাচার্যের শালী ইরা বসু। খড়দহ অঞ্চলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। খাওয়া দাওয়ার বালাই নেই কিন্তু মুখে শিক্ষিত মানুষের কথাবার্তা। অবশেষে স্থানীয় নেতারা জানতে পারে যে, এই বৃদ্ধা প্রাক্তন মুখ্যমন্ত্রীর শালিকা। তাঁকে লুম্বিনি পার্কের মানসিক হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু তিনি সেখানেই জানান, তিনি পাগল নন, তিনি খড়দার প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন। চাকরির শেষে তাঁর অর্থ নেই কারণ তিনি পেনশন পান না।

এরপর নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। খোদ মুখ্যমন্ত্রীর নজরে আসে বিষয়টি। খবরটি জানতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। তিনি দ্রুত ব্যবস্থা নেন। মঙ্গলবার পেনশনের নথি পেশ হয়ে গিয়েছে। ইরাদেবী চাকুরি জীবন শেষ করেছেন ২০১০ এ, সুতরাং ওই সময়ে থেকেই পেনশন পাবেন। খবর পেয়ে তিনি ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী এবং অভিষেককে। 

যদিও বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যা সুচেতনা জানিয়েছেন, তার মাসি ইরা বসুর ব্যবহারে খুব বিরক্ত। তাই ইরা বসুর নমিনি হবেন না সুচেতনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *