ভারত বনধের সমর্থনে কেশিয়াড়ীতে সংযুক্ত কিষাণ মোর্চার মিছিল

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর:
তিনটি কৃষি আইন বাতিল, বিদ্যুৎ আইন সংশোধনী বিল-২০২১ বাতিলের দাবিতে ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারিকরণের প্রতিবাদে ২৭ শে সেপ্টেম্বর  ভারত বনধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। তারই সমর্থনে কেশিয়াড়ীতে মিছিল করল এসইউসিআই ও অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠন।

বৃহস্পতিবার বনধের সমর্থনে কেশিয়াড়ী রবীন্দ্র মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে কেশিয়াড়ী শহর পরিক্রমা করে। কৃষি আইনের বিরোধিতা করে প্লাকার্ড হাতে পথ হাঁটেন সংগঠনের কর্মী-সমর্থকরা।  লিফলেট বিলি করে বনধের সমর্থনে প্রচার চালানl অবিলম্বে কৃষি ও বিদ্যুৎ আইন বাতিল করার দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা বনধের সমর্থনে এই কর্মসূচি বলে জানান হয়েছে। এদিন একটি পথসভারও আয়োজন করা হয়। কৃষি আইনের বিরোধিতা করে কেন্দ্রের বিভিন্ন নীতির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। কৃষি আইন বাতিল ও বিদ্যুৎ আইন বাতিলের দাবীতে ডাকা বনধকে সফল করার আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন  স্নেহাশীষ আইচ, ঝাড়েশ্বর রাউৎ, কাজল দাস, মানস বেরা, শম্ভু গুড়িয়া, নারায়ণ শাসমল সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *