ফের শিশু শ্রমিক স্কুল চালুর দাবিতে শিক্ষকদের অবস্থান বিক্ষোভ পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ৭ জুন: জেলার শিশু শ্রমিক স্কুলে পঠন পাঠন ও শিক্ষক শিক্ষা কর্মীদের বকেয়া সাম্মানিকের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন সংগঠিতরা। মঙ্গলবার পুরুলিয়া শহরে তাঁরা জমায়েত হন। জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। সিটু অনুমোদিত মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়ন ও স্টাফ অ্যাসোসিয়েশন অফ ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট এর পক্ষ থেকে অবস্থান বিক্ষোভে সামিল হন অধিকাংশ বঞ্চিত শিক্ষক ও কর্মীরা।

জেলার ৮৯ টি শিশু শ্রমিক বিদ‍্যালয় এক সময় সচল থাকলেও করোনা আবহে সেগুলি যে বন্ধ হয়। তার খোলার কোন পরিকল্পনা নেয়নি সরকার। ওই স্কুল গুলিতে যুক্ত থাকা শিক্ষক ও অশিক্ষক কর্মীরা একত্রিত হয়ে অবস্থান বিক্ষোভ করেন। পরে পাঁচ দফা দাবিতে জেলাশাসকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি দেন তাঁরা। ওই স্মারকলিপিতে শিশু শ্রমিক স্কুল খোলা ও পঠন পাঠন চালু, শিক্ষক ও শিক্ষা কর্মীদের কাজ করার সুযোগ, পড়ুয়াদের বকেয়া স্টাইপেন্ড প্রদান, মিড ডে মিল চালু প্রভৃতি দাবি করা হয়। তাঁদের আন্দোলনে সামিল হন প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া, সিপিএমের জেলা সম্পাদক প্রদীপ রায়। তাঁরা বঞ্চনার প্রতিবাদ করে সরব হন। অবিলম্বে কর্মহারাদের কাজের দাবিও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *