মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরই কামারকুন্ডু উড়ালপুলের রাস্তায় পিচ উঠে ফাটল ধরার ঘটনায় চাঞ্চল্য

আমাদের ভারতের, হুগলি, ৭ জুন: মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর মাত্র তিন দিনের মাথায় উড়ালপুলের রাস্তায় পিচ উঠে ফাটল ধরার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে হাওড়া বর্ধমান কর্ড শাখায় কামারকুন্ডু স্টেশনের উড়ালপুলে। ওই উড়ালপুলের রাস্তার পিচ উঠে যাওয়ায় নতুন উড়ালপলের কাজের গুণগত মান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

৩ রা জুন শুক্রবার সিঙ্গুরে এসে রিমোর্টের মাধ্যেমে কামারকুন্ডু উড়ালপুলের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই সোমবার রাতে সেই উড়ালপুলের দুটি জায়গায় রাস্তার পিচ উঠে ফাটল দেখা গেল। তবে এই ঘটনায় যান বাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ ডিসেম্বর বিধায়ক বেচারাম মান্না উড়ালপুল তৈরির কাজের শিল্যানাস করেছিলেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই ওড়ালপুল তৈরির জন্য রেল বাজেটে অনুমোদন করেছিলেন। রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ৫৪ কোটি টাকা ব্যায়ে ১ কিলোমিটার এই উড়ালপুলের কাজ ২০২১ সালে শেষ হয়। উড়ালপুল তৈরি করতে রাজ্য সরকারের চল্লিশ শতাংশ এবং রেল দপ্তরের কুড়ি শতাংশ টাকা ব্যায়ে তৈরি করা হয়।

বছর ঘুরতে না ঘুরতেই রাজ্যের পূর্ত ও সড়ক দফতরের তৈরি উড়ালপুলের রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছে সিঙ্গুরের বিজেপি নেতা সঞ্জয় পান্ডে। তিনি অভিযোগ করে বলেন, রাস্তা তৈরিতে তৃণমূলের নেতারা কাটমানি খাওয়ায় কাজের গুণগত মান খারাপের কারণে এই বিপত্তি। অবিলম্বে উড়ালপুলের সমস্ত কাজ ঠিক করে যানবাহন চলাচলের উপযোগী করতে হবে। তা না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এই বিষয়ে জানতে হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধক্য সুবীর মুখ্যোপাধ্যায়কে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। তাই তার প্রতিক্রিয়াও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *