সাথী দাস, পুরুলিয়া, ৭ জুন: ইন্সপেক্টর পদ মর্যাদার তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। পুরুলিয়ায় ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি হল মানবাজার ও বাঘমুন্ডি থানার ওসির।
মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার তালিকা প্রকাশের পর জানা যায় পুরুলিয়া জেলা পুলিশের দুই থানার ওসির পদন্নোতি হয়েছে। বাঘমুন্ডি থানার ওসি সাব ইন্সপেক্টর রজত চৌধুরী হলেন ডিআইবি ইন্সপেক্টর এবং মানবাজার থানার ওসি দীপঙ্কর সরকার হলেন পুরুলিয়া কোর্ট ইন্সপেক্টর। দীর্ঘদিন ধরে তাঁরা সাব ইন্সপেক্টর হিসেবে বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসেবে কাজ করেছেন।

এই মুহূর্তে জেলায় মূলত তাঁরাই ছিলেন সবচেয়ে সিনিয়র সাব ইন্সপেক্টর। পদোন্নতি পেয়ে খুব তাড়াতাড়ি নিজেদের দায়িত্ব ভার নেবেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

