রাজ্যে শিল্পের বেহাল পরিবেশ নিয়ে ফের সরব তথাগত রায়

আমাদের ভারত, ১৮ জুলাই: রাজ্যে শিল্পের বেহাল পরিবেশ নিয়ে ফের সরব হলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সোমবার টুইটারে তিনি লিখেছেন, “সকাল ৮টা বাজে এবং আমি শেষ ২০ মিনিট ধরে কলকাতার বেকবাগান মোড়ে আটকে আছি। একজন ব্যবসায়ীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল সময়। এভাবে সময় নষ্ট করলে কলকাতায় কে আসবেন? এর পাশাপাশি এই রাজ্যে তোলাবাজি চলছে।

অপর টুইটে তিনি এদিন লিখেছেন, “রাজ্যের কোনো সমস্যা নিয়ে টুইট করলে মুলোদের ঘুরিয়ে ফিরিয়ে একই নির্বোধ জবাব:
১। আপনাকে আপনার পার্টি পোঁছে না।
২। সব রাজ্যেই এরকম হয়।
৩। আপনি শুধু হিন্দু-মুসলমান করেন।

কোনো স্বীকারোক্তি নয়, শুধরোবার প্রচেষ্টা নয়, গঠনমূলক বক্তব্য নয়। এই রাজ্যে সর্বব্যাপী বেকারী কে রুখবে?

অপর একটি টুইটে তথাগতবাবু লিখেছেন, “হাওড়ার বালিতে কাউন্সিলারের ‘তোলার’ দাবিতে নাজেহাল হয়ে পশ্চিমবঙ্গ ছাড়তে চাইছেন সিঙ্গাপুরের শিল্পপতি রূপেশ সিংহ। হে পশ্চিমবঙ্গের বেকারবাহিনী! চাকরি তো হবে না! মমতার ক্যাওড়া হয়ে তোলাবাজি করে আর চুল্লু খেয়ে আর ক’দিন চলবে? পরের প্রজন্ম দু’দিন বাদেই এসে তো হটিয়ে দেবে!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *