অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৮ জুলাই:
সোমবার ভারতের রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রার্থী করেছে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে। অপরদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রার্থী করেছে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহাকে। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতি পদে সমর্থন করছেন। সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আসরে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি।
আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলার গোপীল্লভপুর বাজারের বিভিন্ন এলাকায় ‘জনজাতি সম্প্রদায় বিরোধী মমতা’ এই পোস্টার দিয়ে প্রচার করছে বিজেপি। সোমবার সকাল থেকে রাষ্ট্রপতি নির্বাচনের দিন গোপীবল্লভপুর বাজারে বিজেপির কর্মী সমর্থকরা ‘জনজাতি বিরোধী মমতা’ বলে পোস্টার লাগানোর কাজ শুরু করেছে। এর ফলে গোপীল্লভপুর বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে বিজেপির ওই পপ্রচারকে কোনও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।


