আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট:
মেদিনীপুর জেলার শিল্প সম্ভাবনাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজ থেকে জেলার প্রদ্যুৎ স্মৃতি সদনে শুরু হল তিন জেলার শিল্পপতি এবং শিল্প সম্ভাবনাময় ব্যক্তিত্বদের নিয়ে সিনারজি ২০২২।

রাজ্যের শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ পরিবেশ মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভু্ঁইঞা সহ অন্যান্য মন্ত্রীদের উপস্থিতিতে বসেছে জেলার শিল্পপতিদের নিয়ে এক আলোচনার আসর। এখানেই আগামী দিনের পশ্চিম মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুর জেলার শিল্প সম্ভাবনার কথা তুলে ধরা হচ্ছে। এই অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার শিল্পপতিরাও উপস্থিত রয়েছেন।

